দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ভগ্নিপতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরি গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া থামাতে গিয়ে সোমবার সকালে মারা যান তাঁদের ভগ্নিপতি আকবর হোসেন (৫৫)। পুলিশ নূর মোহাম্মদকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বিকেলে ওই গ্রামের ছনে মাহমুদের বড় ছেলে নূর মোহাম্মদ বাবার অংশের বাঁশ কাটলে ছোটভাই নূরবক্ত বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। সোমবার সকালে ওই ঘটনা নিয়ে আবারও বচসার সৃষ্টি হলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় তাঁদের ভগ্নিপতি একই গ্রামের আকবর হোসেন মারামারি থামাতে গেলে একপর্যায়ে মাটিতে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক রওশন জানান, দুই ভাইয়ের মারামারির ঘটনায় তাঁদের ভগ্নিপতি খুন হয়েছেন। এ ঘটনায় নূর মোহাম্মদকে আটক করা হয়েছে।