দুই ভাইয়ের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত দুই ভাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বিকেলে পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহেদ পারভেজের সামনে হাজির করলে আদালত এ রায় দেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পৌর এলাকার এক বাড়ি থেকে সহোদর মনোয়ার হোসেন (৩০) ও আনোয়ার হোসেনকে (২৫) নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়।