দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ঝাঁজর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে পাশাপাশি দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে ছয়জন আহত হন।
একটি ঘটনায় আহত গৃহকর্তা ফারুক হোসেন ও তাঁর মা মরিয়ম বেওয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রতিবেশী আবু তালেব ও আবদুর রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য ঘটনায় ফারুকের ভাই শাহজামাল আলীর স্ত্রী লতা বেগম ও প্রতিবেশী এশার উদ্দিনের স্ত্রী রুলি খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, রাত একটার দিকে ১৫-২০ জন দুর্বৃত্ত প্রথমে চাল ব্যবসায়ী ফারুক হোসেনের বাড়ির লোহার দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তাঁর শোবার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এরপর দুর্বৃত্তরা শাহজামালের বাড়িতেও একই কায়দায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে দুই বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে আহত করে।