দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্তুজ আলী (৬২) ও মুক্তার আলী (৬০) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল আটটায় উপজেলার কালিয়া ইউনিয়নের রাম খাঁ গ্রামে। দুই সহোদর সকাল আটটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বিদ্যুতের হেলানো খঁুটি সোজা করতে গেলে প্রথমে মুক্তার আলী ও পরে মর্তুজ আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হন।