দুই ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশু হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোঁসাই চান্দুরা গ্রামের লোকজন। গতকাল বৃহস্পতিবার ওই দাবি জানান তাঁরা।
দুই শিশু নাজমুল (৮) ও নাভিলের (৬) নানি রোকেয়া বেগম (৫৮) বুক চাপড়ে ডুকরে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি এই হাত দিয়া পোলাপানডিরে পালছি। গত রোজার ঈদের পর হেরার মা-বাবা তারারে ঢাহা লইয়া গেছে। আর দুই দিন আগে এই হাত দিয়া হেরারে দাফন করছি।’ দুই নাতিকে হত্যার জন্য তিনি তাঁর ছোট মেয়ের জামাই রুবেল মিয়াকে দায়ী করে তাঁর কঠোর শাস্তি দাবি করেন।
ঢাকার মধ্যবাড্ডা থেকে দুই ভাইকে অপহরণের দুদিন পর গত সোমবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোঁসাই চান্দুরা গ্রামের সামসুল হকের ছেলে। শিশু দুটি মধ্যবাড্ডা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
তাদের মা হেলেনা আক্তার তাঁর দুই বোন সেলিনা ও ঝর্ণাকে নিয়ে মধ্যবাড্ডা গুদারাঘাট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করতেন। আর সামসুল দিনমজুরের কাজ করেন। ঝর্ণার স্বামী রুবেল একটি গ্যারেজে চাকরি করতেন।