দুই ভারতীয় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার খড়খড়িয়া গ্রামের জলিল প্রামাণিকের ছেলে ইউনুস আলী প্রামাণিক (২০) ও একই গ্রামের রহিদুজ্জামানের ছেলে সরোয়ার্দী (১৯)। বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৩৪-এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের ধবলসতী ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে।