দুই ভারতীয় কিশোরকে ফেরত পাঠানো হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কিশোর উন্নয়নকেন্দ্রে থাকা ভারতীয় দুই কিশোরকে ফেরত পাঠানো হয়েছে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে গতকাল সোমবার দুপুরে তাদের ভারতে পাঠানো হয়।
তাদের ভারতে পাঠানোর সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রামাকান্ত দত্ত, যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, যশোরের কিশোর উন্নয়নকেন্দ্রের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন ও মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
কিশোর উন্নয়নকেন্দ্র সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকার স্কুলছাত্র তিন কিশোর ও তিন কিশোরী বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।