দুই ভাষাসৈনিককে সংবর্ধনা দিয়েছে বগুড়া বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো বগুড়া বন্ধুসভার তিন দিনব্যাপী কর্মসূচি গতকাল শুক্রবার শুরু হয়েছে। গতকাল বিকেলে প্রথম আলো বগুড়া কার্যালয়ে দুই ভাষাসৈনিক খন্দকার মতিয়ার রহমান কবিরাজ ও সাদেক আলী আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়। বন্ধুসভা বগুড়ার সভাপতি সেলিনা শিউলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া বন্ধুসভার উপদেষ্টা নূরুল আলম, সামির হোসেন, বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিনুল, ব্যবসায়ী রশিদুল ইসলাম, বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, তাইফুল ইসলাম, আহসান হাবীব, মৌসুমী প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে ভাষাসৈনিক খন্দকার মতিয়ার রহমান কবিরাজ ও সাদেক আলী আহমেদ ভাষা আন্দোলনের স্মৃতিচারণা করেন। খন্দকার মতিয়ার রহমান কবিরাজ বলেন, ‘বাংলা মাসের প্রথম দিনে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার মাধ্যমে সর্বস্তরে বাংলা ভাষা চালু করা যেতে পারে।’