দুই ভায়রার লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভার নির্বাচনে মেয়র পদে দুই ভায়রা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনার দুই ভায়রার একজন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহান এবং অপরজন বিএনপি-সমর্থিত প্রার্থী ও বরগুনা পৌর বিএনপির সভাপতি নূরুল আমিন। বর্তমান মেয়র মো. শাহজাহান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এবার দলীয় সমর্থন চেয়েও পাননি। ফলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অপরদিকে নূরুল আমিন বিএনপির একক সমর্থনে মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।