দুই ভুয়া চিকিৎসকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগরে কাজী কামাল উদ্দিন নামের ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং মেরাজ উদ্দিন নামের অপর এক ভুয়া চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত শনিবার জেলার নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) নুরুল হাফিজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শনিবার সন্ধ্যায় কামালকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং মেরাজকে আন্দুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ে পরিচালিত চক্ষুশিবির থেকে আটক করে পুলিশ।