দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে। তাঁকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন ১৪ মার্চ অবসরোত্তর ছুটিতে যাওয়ায় পদটি শূন্য হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিৎ দত্ত চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বেসরকারীকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।