দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এতে দুই মন্ত্রী কোন কর্তৃত্ববলে পদে আছেন, তা জানতে রুল দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। রিটের পর তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
ইউনুছ আলী আকন্দ আরও বলেন, ২৭ মার্চ আপিল বিভাগের দেওয়া রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই দুই মন্ত্রী তাঁদের শপথ ভেঙেছেন এবং আইন ভঙ্গ করেছেন।...১৯৮৫ সালের পাবলিক সার্ভেন্ট (ডিসমিসাল অন কনভিকশন) অর্ডিন্যান্স অনুযায়ী যদি কারও ওই আইনে সাজা হয়, সাজা কমপক্ষে ছয় মাস বা ১০ হাজার টাকা জরিমানা হয়, তাহলে তাঁর চাকরি ডিসমিস হয়েছে বলে গণ্য হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এখনো আমরা রিট আবেদনের কপি পাইনি।’