দুই মহাসড়কে অবরোধ দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নিযুক্ত ইজারাদার টোল আদায়ের নামের পরিবহনশ্রমিক নির্যাতন ও অতিরিক্ত টোল আদায় করছেন। শ্রমিক নির্যাতন ও অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার পরিবহনশ্রমিকেরা গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন। একই সময়ে বিক্ষুব্ধ পরিবহনশ্রমিকেরা ওই সব দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরিবহনশ্রমিক ও নেতারা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইজারাদারেরা পয়লা বৈশাখ থেকে পরিবহনগুলো থেকে আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকা করে টোল আদায় করছেন। গতকাল সকালে সিটি করপোরেশনের ইজারাদারদের সঙ্গে এ নিয়ে পরিবহনশ্রমিক ও মালিকদের বাগিবতণ্ডা হয়। এর পরও তাঁরা শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ করে টোল দিতে বাধ্য করেন।
এ ঘটনার পর গতকাল সকাল ১০টা থেকে প্রথমে গাজীপুরের লোকাল যানবাহন ও পরে দুপুর ১২টা থেকে গাজীপুর জেলার ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের পরিবহনমালিক ও শ্রমিকেরা যান চলাচল বন্ধ রাখেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী দুর্ভোগ পোহান। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইজারাদারেরা পয়লা বৈশাখ থেকে পরিবহনগুলো থেকে আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকা করে টোল আদায় করছেন। গতকাল সকালে করপোরেশনের ইজারাদারদের সঙ্গে এ নিয়ে পরিবহনশ্রমিক ও মালিকদের বাগিবতণ্ডা হয়। এর পরও তাঁরা শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ করে টোল দিতে বাধ্য করেন।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা দেড়টার দিকে পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।