দুই মাংসবিক্রেতাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া পৌর এলাকায় গতকাল শনিবার গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাংসবিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে বাসস্ট্যান্ডে গরুর সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রির অপরাধে বালুয়া বাসুয়া মহল্লার ছলেমান আলী ও নিংগইন মহল্লার মজিবরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও সালমা খাতুন।