দুই মাছ বিক্রেতাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা এবং নিষিদ্ধ পিরানহা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে নগরের ফিসারিঘাট বাজারে জেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়।
আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব এবং মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
জরিমানা করা বিক্রেতারা হলেন মো. সোহেল ও মো. এমরান। তাঁদের কাছ থেকে ৭৫ কেজি জাটকা এবং ১০০ কেজি বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, বিক্রি, পরিবহন, মজুত, বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ ছাড়া পিরানহা চাষ ও বাজারজাত নিষিদ্ধ। তাই ওই দুই বিক্রেতাকে জরিমানা করা হয়।