দুই মাতালের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় মদের বোতল দিয়ে পিটিয়ে স্কুলছাত্রসহ ছয়জনকে আহত করেছে দুই মাতাল। গত শুক্রবার রাতে মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।আহত লোকজনের মধ্যে চারজনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে স্কুলছাত্র মো. সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে পশ্চিম সাহেবনগর গ্রামের চৌমুড়ী এলাকার একটি চায়ের দোকানে স্থানীয় কয়েকজন চা পান করছিলেন। এ সময় শাহ আলম ও সিরাজ নামের দুই ব্যক্তি মাতাল অবস্থায় দোকানে ঢুকে চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়ায় একপর্যায়ে তাঁরা বাগিবতণ্ডা শুরু করেন। পরে হাতে থাকা মদের বোতল দিয়ে তাঁরা উপস্থিত সবাইকে পেটানো শুরু করেন। এতে মো. সজিব, ওদু মিয়া, স্কুলছাত্র মো. সুজন, আবদুল আজিজ, মো. ইলিয়াছ ও মো. রিপন আহত হয়।পরে পুলিশ গিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করে। অন্যজন পালিয়ে যায়।