দুই মাদক বিক্রেতার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে একটি মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি আদালত এ রায় দেন।২০০৮ সালের ২৬ জানুয়ারি রাতে র‌্যাব সিলেটের মোমিনখলা এলাকা থেকে এক লাখ ৬৯ হাজার টাকা মূল্যের হেরোইনসহ সিলেট সদরের মাদক বিক্রেতা এলাচ আলী (৩৪) এবং কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনোয়ারা গ্রামের মো. আবদুল মান্নাকে (২২) আটক করে। পরের দিন র‌্যাবের উপপরিদর্শক মাসুদা বেগম মামলা করেন। বৃহস্পতিবার ওই মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এবং বিশেষ ট্রাইবুন্যাল-৫-এর বিচারক জালালউদ্দিন আহম্মদ। রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।