দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মতিঝর্ণা এলাকায় ইয়াবা বড়ি বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এ দণ্ড দেন। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উপ-অঞ্চলের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন শাহনাজ বেগম (৩০) ও মো. রুবেল (২২)। এঁদের মধ্যে শাহনাজ বেগমকে এক বছর ও রুবেলকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের কাছে ৬২টি ইয়াবা বড়ি পাওয়া গেছে।