দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে দুই মাদকসেবীর ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন সৈয়দপুর শহরের সাহেপাড়া লিচুবাগান এলাকার মো. মুরাদ (৩০) ও সাহেবপাড়া মহল্লার রানা মিয়া (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাঁজা সেবনের সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তদের গতকালই নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।