দুই মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলায় দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার আবদুস সামাদ (৩০) ও বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মজনুর রহমান (২৫)।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে ওই দুই যুবক মাদক সেবন করে চাকু হাতে মহল্লার পথচারীদের উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় তাঁরা স্থানীয় দোকানদারদের ভয়ভীতিও দেখান। একপর্যায়ে লোকজন একত্র হয়ে তাঁদের ধরে গণপিটুনির পর পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁদের আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করে। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুজনকেই ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। বিকেলে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।