দুই মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহতাব হোসেন বলেন, তারাব পৌরসভার বরাব পশ্চিমপাড়া এলাকার রুবেল মিয়া ও বাবুকে কারাদণ্ড এবং খালপাড় এলাকার মো. রানাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।