দুই মাদকসেবীর ছয় মাসের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার রাজারহাট গ্রামে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কুমারখালী গ্রামের রাসেল কাজী (২৭) ও রাজারহাট গ্রামের মিঠুন শেখ (২৫)। আদালতের নির্বাহী হাকিম শেখ রাশেদ উজ্জামান প্রথম আলোকে জানান, রাসেল ও মিঠুনকে আটক করে তাদের শরীর তল্লাশি চালিয়ে পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়।