প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে গত রোববার সন্ধ্যায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া দুজন হলেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার ফায়ার সার্ভিস এলাকার সুজন বিশ্বাস (৩০) ও একই জেলার ফুলপুর উপজেলার পায়ারী গ্রামের রোকন সরকার (৩৫)। হেরোইন সেবনের দায়ে সুজনকে ছয় মাস ও তাঁকে সাহায্য করায় রোকনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সখীপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ওই দুই যুবক মাদক সেবন করতে সখীপুর এসেছিলেন। উপজেলার শোলাপ্রতিমা গ্রামের একটি ঘরে অন্যদের সঙ্গে মিলে হেরোইন সেবনের সময় গ্রামবাসী ওই দুজনকে আটক করে পিটুনি দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে আদালতে পাঠায়।