দুই মাদকসেবীর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদুল আলম (২৮) ও আবুল কাশেম (২৬) নামের দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিন। গতকাল তাঁর কার্যালয়ে এ সাজা দেন।
মো. মাঈন উদ্দিন বলেন, মাদক সেবন করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করায় ফরিদুল আলমকে এক বছর ও আবুল কাশেমকে মাদক সেবনের দায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।