দুই মাদকসেবীর সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী দুজনকে কারাদণ্ড দিয়েছেন।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। শেরপুর পৌর শহরের দক্ষিণ সাহাপাড়ার রুবেল খানকে (৩০) এক মাস ও উপজেলার কাফুরা গ্রামের বাবুল মোল্লাকে (২৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের বগুড়ার জেলখানায় পাঠানো হয়েছে।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, ওই দুজনকে গতকাল বেলা ১১টায় উপজেলার শেরুয়া বটতলা এলাকায় মাদক সেবনকালে আটক করা হয়।