দুই মাদকসেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসেবনের অপরাধে বগুড়ার শেরপুর উপজেলায় দুজনের পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। তাঁরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের বাদশা শেখ (৩০) ও শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়া মহল্লার হোসাইন মোহাম্মদ(২৮)। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালত এই সাজা ঘোষণা করেন। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) পুতুল মহন্ত বলেন, দুজনকে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে দুপুরে আটক করা হয়েছিল।