দুই মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত রোববার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দরপত্র জমা দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তবে গতকাল বুধবার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, রোববার জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ রনির সমর্থকদের সঙ্গে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সোনারগাঁ থানার পুলিশ বাদী হয়ে মোস্তাফিজুরসহ তাঁর পক্ষের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। রোববার সংঘর্ষের সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে গত মঙ্গলবার রাতে মামলা করেন সোহাগ রনি। ওই মামলায় মোস্তাফিজুরকে প্রধান আসামি করা হয়েছে। l