দুই মামলায় আসলামের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, লালবাগ ও মতিঝিল থানায় করা মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তবে এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে।
আসামিপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহের মামলাসহ তিনটি মামলায় এখনো জামিন পাননি আসলাম চৌধুরী।