দুই মামলায় এম কে আনোয়ারের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে এম কে আনোয়ারের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
নাশকতার অভিযোগে গত বছরের শুরুতে রাজধানীর ওয়ারী ও ভাটারা থানায় এই দুটি মামলা হয়।