দুই মামলায় মির্জা আব্বাসের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন রাষ্ট্রপক্ষ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, এ দুটি মামলার এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানাধীন পল্টন মোড় এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা হয়। গত বছরের ৪ নভেম্বর মতিঝিল থানাধীন এজিবি কলোনি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়।

আরও পড়ুন: