দুই মামলায় সুলতান সালাউদ্দিন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে মারামারি, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসব অভিযোগে গতকাল সোমবার রাতে পল্টন থানায় মামলা দুটি করা হয়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলম প্রথম আলো ডটকমকে জানান, পল্টন থানায় ৩১ ও ৩২ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে টুকুকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হবে।
গতকাল সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত রক্ষীদের (সিএসএফ) সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে সিএসএফের গাড়ি থেকে সুলতান সালাউদ্দিনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় আহত মতিঝিল অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান রাজারবাগ পুলিশ হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।