প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক একজন বাংলাদেশিকে হত্যার অভিযোগ থেকে খালাস পেলেন মালয়েশিয়ার দুই অভিবাসন কর্মকর্তা। এই দুই কর্মকর্তা হলেন মোহাম্মদ আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন ও জুহাইরুল ইফেনদি। মালয়েশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর কাতার তাঁদের খালাস দিয়ে রায় দেন।
২০১৪ সালের ২৯ অক্টোবর মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে অভিবাসন কার্যালয় প্রাঙ্গণে আবু বকর সিদ্দিক নামের এক বাংলাদেশিকে হত্যা করার অভিযোগ ওঠে ওই দুজনের বিরুদ্ধে। ওই বছরের ২১ নভেম্বর দেশটির ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিচার-প্রক্রিয়া শেষে রায়ে বিচারক বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মধ্যে গরমিল ছিল। এ ছাড়া মেডিকেল প্রতিবেদনে এ দুজনের মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টিও প্রমাণিত হয়নি।