দুই মাস ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী অনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. অনিক হাসান
মো. অনিক হাসান

দুই মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না মো. অনিক হাসান (১৫) নামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরকে। অনিকের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেঁতালিয়া গ্রামে। তার বাবার নাম মো. সোহরাব হোসেন।
গত ২৮ সেপ্টেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় অনিক। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। অনিকের মা আকিনুর ইয়াসমিন জানান, অনিক মানসিক প্রতিবন্ধী। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। অনিকের গায়ে ছিল লাল রঙের চেক শার্ট ও পরনে নীল রঙের জিনস প্যান্ট। অনিককে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গতকাল শনিবার পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অনিক তার পরিচয় কিংবা ঠিকানা বলতে পারে না। কোনো সহৃদয় ব্যক্তি অনিকের খোঁজ জানলে ওপরের ঠিকানায় অথবা মুঠোফোনে (০১৭৪৪৩৮৯৭৬২) জানানোর অনুরোধ করেছেন তিনি।