দুই মাস পর চালু পদচারী-সেতুর চলন্ত সিঁড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই মাস পর চালু হলো বিমানবন্দর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুর এক পাশের চলন্ত সিঁড়ি।
গত এপ্রিল মাসের শেষ দিকে সেতুটির পশ্চিম পাশের চলন্ত সিঁড়ির হাতলের বেল্ট নষ্ট হয়ে যায়। পরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই অংশ বন্ধ করে দেয়।
লিফট অপারেটরের সাইফুল ইসলাম বলেন, ‘গত ২০ তারিখ নতুন বেল্ট আমাদের কাছে পৌঁছায়। আজকে (বৃহস্পতিবার) বেল্ট লাগানোর কাজ শেষ হওয়ার পরে দুপুর ১২টায় সিঁড়িটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।’
ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল আলীম চৌধুরী বলেন, সিঁড়ি চালু হওয়ার ফলে মানুষের রাস্তা দিয়ে দৌড়ে পার হওয়ার প্রবণতা কমেছে।