দুই মাস পর ফের আগের অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস পর কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ গাইনি চিকিৎসক পদ আবারও শূন্য হয়ে পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে গত বুধবার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক বিলকিস ফাতেমার বদলির আদেশ আসার পর পদটি শূন্য হয়। খোঁজ নিয়ে জানা যায়, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি প্রতিষ্ঠার পর ২৯ বছর ধরে এই পদটি শূন্য থাকায় প্রসূতি রোগীরা হাসপাতালে এসেও চিকিৎসাসেবা পায়নি। ২৯ নভেম্বর প্রথম আলোয় ‘গাইনি চিকিৎসক নেই ২৯ বছর ধরে’ সংবাদ প্রকাশিত হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে ওই দিন হাসপাতালে গাইনি চিকিৎসক পদে বিলকিস ফাতেমা যোগ দেন।