দুই মাসেও খোঁজ মিলেনি যুবদল কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে প্রায় দুই মাস ধরে নিখোঁজ যুবদল কর্মী মাহবুবুর রহমান ওরফে রিপন (৩০)৷ তাঁর পরিবারের দাবি, সাদাপোশাকধারী র‌্যাব সদস্যরা ২০ মার্চ রাতে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যান। তাঁকে উদ্ধারে পুলিশেরও কোনো তৎপরতা নেই৷
মাহবুবুরের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার সাতবাড়ীয়া গ্রামে। তিনি সপরিবারে ফেনীর পাঠানবাড়ী রোডে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
মাহবুবুরের ভাই মো. মাহফুজুর রহমান গত সোমবার ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর ভাইকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না৷
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুবুরের পরিবারের অভিযোগ, গত ২০ মার্চ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদাপোশাকধারী সাত-আটজনের একটি দল।