গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নির্মাণকাজে সমন্বয়হীনতা ও ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুই মাসের মধ্যে এই উড়ালসড়কের নির্মাণকাজ শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি সভায় প্রতিমন্ত্রী এ তাগিদ দেন। তিনি বলেন, ৩০ জুলাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই গুলিস্তান-যাত্রাবাড়ী (মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক) উড়ালসড়কের নির্মাণকাজ শেষ করতে হবে। এ সময় এলাকায় বৈদ্যুতিক লাইন অপসারণ, সায়েদাবাদ ও ফুলবাড়িয়ায় অবৈধ্য দোকানপাট উচ্ছেদসহ যানজট নিরসনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের পরামর্শ দেন তিনি। সভায় স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।