দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি সরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দুই মাসের মধ্যে চট্টগ্রামের ফিটনেসহীন গাড়ি এবং অবৈধ বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর বাসসের।

মন্ত্রী আজ রোববার বিআরটিএর কার্যালয় পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক জামালউদ্দিনসহ চার কর্মকর্তাকে তাত্ক্ষণিক বদলির নির্দেশ দেন।
এর আগে সকালে চট্টগ্রাম নগরের বিআরটিসি মোড়ে বান্দরবানের তিনটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনটি বাস হস্তান্তর করেন মন্ত্রী।
বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার গাড়ি দিয়েছে। শিগগির ২০০ ডাবল ডেকার ও ১০০ আর্টিকুলেটেড বাস দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআরটিসির চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার আইনগত পদক্ষেপ নেবে। সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ‘ইতিহাস দখলের’ চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।