প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আজ শনিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে রাত ১২টা ১ মিনিট পর্যন্ত সব বৈদ্যুতিক আলো নিভিয়ে দেওয়া হবে। আলোক প্রজ্বালনের মাধ্যমে স্মরণ করা হবে ওই দিনের সব শহীদকে। গতকাল শুক্রবার হলটির প্রাধ্যক্ষ অসীম সরকার এ কথা জানিয়ে বলেন, ২৫ মার্চের কালরাত স্মরণে বাতি নিভিয়ে দেওয়া হবে। পরে মোমবাতি প্রজ্বালন করে সে আঁধার দূরীভূত করা হবে। আজ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত হল প্রাঙ্গণে দিবসটি পালন করা হবে।