দুই মুক্তিযোদ্ধার নামে ঢাকার দুটি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরোনো বিমানবন্দর-সংলগ্ন আগারগাঁও পর্যন্ত সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘বীর উত্তম মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান সড়ক’। গুলশান-২-এর ৫৫ নম্বর সড়কটির নামকরণ করা হয়েছে ‘বীর বিক্রম ইমাম উজ জামান সড়ক’। গতকাল বুধবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন সড়ক দুটির আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন। এ সময় মেয়র বলেন, এই উদ্যোগের ফলে ভবিষ্যত্ প্রজন্ম দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া দুই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য, স্থানীয় ওয়ার্ড কমিশনার ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।