বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও ১১ জন কাউন্সিলর পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জামানত বাজেয়াপ্ত হওয়া দুই মেয়র প্রার্থীর একজন জাপা-সমর্থিত মাহবুবুর রহমান ও আরেকজন বিএনপির বিদ্রোহী প্রার্থী আফছার আলী। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের আবু রায়হান ও তৈয়ব আলী প্রামাণিক, ২ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেন খাঁ, ৩ নম্বর ওয়ার্ডের নুমির প্রামাণিক, ৫ নম্বর ওয়ার্ডের আবু আবদুল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের জহুরুল ইসলাম সরকার ও উত্তম বসাক, ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ডের এমদাদুল হক, জুয়েল শেখ ও নূর হোসেন প্রামাণিক।