দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বলে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র পদপ্রার্থী পৃথক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শওকত ওসমান শুক্কুর আলী অভিযোগে করেন, বিএনপির প্রার্থী ভোটারদের প্রকাশ্যে টাকা বিতরণ করছেন। তিনি প্যারাসুট নারকেল তেল ও সাবান বিতরণের সময় পুলিশ ওই সব মালামাল জব্দ করে। বিএনপির মেয়র পদপ্রার্থী তোফাজ্জল হোসেন খান অভিযোগ করেন, ‘শুক্কুর আলীর লোকজন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’ তিনি আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।