দুই মেয়র প্রার্থীসহ পাঁচজনের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে দুজন মেয়র প্রার্থী ও তিনজন কাউন্সিলর প্রার্থীকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত বুধবার তাঁদের জরিমানা করেন।
রুহুল আমিন বলেন, বুধবার রাত আটটার পর আওয়ামী লীগের মেয়র প্রার্থী শাহ মাসুদ জাহাঙ্গীর কবিরের সমর্থকেরা শহরের বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় অনেকে স্লোগানও দেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মাসুদ জাহাঙ্গীরকে দেড় হাজার টাকা জরিমানা করেন। এর এক ঘণ্টা পর স্বতন্ত্র মেয়র প্রার্থী আনওয়ার-উল সারোয়ারের সমর্থেকরা মোটর শোভাযাত্রা করলে আদালত এ প্রার্থীকে এক হাজার টাকা জরিমানা করেন।
একই অপরাধে ৪, ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।