দুই মেয়র প্রার্থীসহ ১০ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে পোস্টার সাঁটানো, রাতে মাইকিং ও মিছিল করাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাজীপুরে দুই মেয়র প্রার্থী ও ৭ কাউন্সিলর প্রার্থী এবং উল্লাপাড়ায় এক কাউন্সিলর প্রার্থীসহ মোট ১০ জনকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কাজীপুরে দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিজাম উদ্দীনকে আড়াই হাজার এবং রাতে মিছিল করার অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুস সালামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া রাতে মিছিলসহ পোস্টার লাগানোর অভিযোগে কাউন্সিলর প্রার্থী ঝর্ণা বেগম, নাছিমা খাতুন, শরিফুল ইসলাম, জয়নাল আবেদীন, তাছির উদ্দীন, নজরুল ইসলাম ও শহিদুল ইসলামকে বিভিন্ন অঙ্কের মিলিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধরনের অভিযোগে রোববার উল্লাপাড়ায় কাউন্সিলর প্রার্থী মনোয়ার হোসেন সরকারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।