দুই মেয়র প্রার্থীসহ ২১ জন প্রার্থিতা ফিরে পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীসহ জেলার বিভিন্ন পৌরসভায় ১২ জন কাউন্সিলর প্রার্থী এবং সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
জেলা প্রশাসক মাহবুব হোসেন গতকাল শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ধনবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম এবং বিএনপির মেয়র প্রার্থী এস এম এ ছোবহান প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাকারিয়া বকল, ৪ নম্বর ওয়ার্ডের মীর আবদুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ডের ফজলুল হক, ৮ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন।
টাঙ্গাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোজাফর আলী ও শাহজাহান মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের নুরুল আলম, ১১ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান ও ১৪ নম্বর ওয়ার্ডের সুজাউল করিম প্রার্থিতা ফিরে পেয়েছেন। মধুপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম, গোপালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মণ্ডল প্রার্থিতা ফিরে পেয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মধুপুরের ২ নম্বর ওয়ার্ডের ঊষা আর্য্য, ৩ নম্বর ওয়ার্ডের নুরজাহান বেগম, ধনবাড়ীর ১ নম্বর ওয়ার্ডের লাইলি বেগম, ২ নম্বর ওয়ার্ডের রহিমা বেগম, ভূঞাপুরের ২ নম্বর ওয়ার্ডের কহিনুর বেগম, কালিহাতীর ৩ নম্বর ওয়ার্ডের বর্ণালী দেবনাথ ও সখীপুরের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রহিমা আক্তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।