দুই মেয়রকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের পাশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস) তৈরি করা হয়েছে বা হচ্ছে, সেগুলো সরানোর জন্য ঢাকার দুই মেয়র ও সরকারের পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিদুল কবীর। সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
মহিদুল কবীর বলেন, সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।