প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে গতকাল বৃহস্পতিবার দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর দুই যুগ পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সকালে কুড়িগ্রাম শহরের কাঁঠালবাড়ী এলাকায় দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন কুড়িগ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল ইসলাম মণ্ডল। বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও গবেষক অনন্ত কুমার দেবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দিশারী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আবদুল খালেক ফারুক ও দিশারী পাঠাগারের সাধারণ সম্পাদক জহির রায়হান জুয়েল।