দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ ফয়সাল ও তোফায়েল নামের দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফয়সালের বাড়ি  নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের নতুন বাবুপাড়া গ্রামে। তোফায়েলের বাড়ি একই এলাকায়। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, গতকাল সোমবার দুপুরে সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে ক্যাম্পের বিশেষ টহল দল মধ্যবাসুদেবপুর থেকে ওই দুই যুবককে আটক করে। তাঁদের দেহ তল্লাশি করে ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। বোতলগুলো তাঁদের কোমরে বাঁধা ছিল। বিজিবি তাঁদের হাকিমপুর থানায় সোপর্দ করেছে। পরে তাঁদের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করে।