দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তারা বিপুল পরিমাণ চোলাই মদসহ দুই যুবক আটক করে।মহেশখালীর মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের তিতামাঝিরপাড়া এলাকার পেঠান আলীর বসতবাড়ির আঙ্গিনায় একটি মদের কারখানার সন্ধান পায় পুলিশ। পরে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আবুল কাসেম ও কালো মিয়া নামের দুই যুবককে আটক করতে সক্ষম হয়।