দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে ৪৬ হাজার জাল টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার গভীর রাতে দোলেশ্বর এলাকা থেকে মুন্না মিয়া (৩০) ও আল আমিন (৩২) নামের ওই দুজনকে আটক করা হয়। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মুন্না মিয়া ও আল আমিনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এরা জাল টাকা তৈরি চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি